Model Question — Bengali (Class III, Set 1)
মডেল প্রশ্নপত্র
তৃতীয় শ্রেণি
বিষয় - বাংলা
১. ' গাঁ ' শব্দটির অর্থ হল
a) দেহ b) গ্রাম c ) গান d) চামড়া
২. বাক্যটি সম্পূর্ণ কর :
আমি গান
a) গাও b) গাই c) গাইবে d) গায়
৩. এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি কর :
ক ন কূ লি কা জ
a) কনকাকূলিজা b) কাকলিকূজন c) কূজনকাকলি d) কোনোটিই নয়
৪. ' ধু ধু ' শব্দটির অর্থ হল
a) ফাঁকা b) দূর c) মাঠ d) ধুলো
৫. i.বর্শা - কাল বিশেষ
বর্ষা - তীর
ii.কুজন - খারাপ লোক
কূজন - পাখির ডাক
iii.ধোয়া - ধুম
ধোঁয়া - পরিষ্কার
iv.কমল - নরম
কোমল - পদ্মফুল
উপরের কোন্ জোড়া ঠিক?
a) i b) ii c) iii d) iv
৬. ' আঁধি ' শব্দটির অর্থ হল a) ঝড়বৃষ্টি b) ধূলিঝড় c) বিদ্যুৎ d) কালবৈশাখী
৭. নীচের কোন্ শব্দটি সঠিক?
a) পিপীলিকা b) পীপীলিকা
c) পিপিলিকা d) পিপীলীকা
৮. ' পরীক্ষা ' শব্দটি বর্ণ বিশ্লেষণ করলে হবে
a) প্+অ+ঈ+র্+ক্+ষ্+আ
b) প্+অ+র্+ঈ+ক্+ষ্+আ
c) প+র+ঈ+ক+ ষ্+আ
d) প+র+ঈ+খ+ষ+আ
৯. ' সীমা ' শব্দটির বিপরীত শব্দ হল
a) শুরু b) অসীম c) সীমান্ত d) শেষ
১০. ধ্বনির লিখিত রূপ হল
a) স্বরধ্বনি b) বর্ণ c) ব্যঞ্জনধ্বনি d) কোনোটিই নয়