Model Question — Bengali (Class IV)
মডেল প্রশ্ন
চতুর্থ শ্রেণি
বিষয় - বাংলা
১. কোন্ টি মূর্ধন্যধ্বনি?
ক) প (খ) র (গ) ঠ (ঘ) জ
২. মৃগ+ ইন্দ্র = ?
ক) মৃগেন্দ্র খ) মৃগিন্দ্র গ) মিগেন্দ্র ঘ) মহেন্দ্র
৩. ' হাতি ' শব্দের প্রতিশব্দ হল
ক) করি (খ) কড়ি (গ) কোটি (ঘ) করী
৪. ' অপেক্ষা ' বিপরীত শব্দ হল
ক) অশান্ত খ) অনপেক্ষা গ) উপেক্ষা ঘ) অর্থহীন
৫. নীচের বাক্যটিতে কোন্ ভাব প্রকাশ পেয়েছে ?
সে নদীটার নামও খুব মিষ্টি, বাতাসি
ক) বিস্ময় খ) সংশয় গ) প্রশংসা ঘ) নিষেধ
৬. প্রসারিত ,সম্মুখ ,উচ্চ, সংবৃত ধ্বনি হল
ক) ই (খ) উ (গ) এ (ঘ) ও
৭. ' থ ' হল
ক) অল্পপ্রাণ ধ্বনি খ) মহাপ্রাণ ধ্বনি গ) নাসিক্য ধ্বনি ঘ) কোনোটিই নয়
৮. নীচের উক্তিগুলির মধ্যে কোন্ টি ভুল?
ক) ' থ ' হল মহাপ্রাণ ধ্বনি
খ) ' ভ ' হল ওষ্ঠ ধ্বনি
গ)' ঢ 'হল ঘোষ ধ্বনি
ঘ) ' চ ' হল মূর্ধন্য ধ্বনি
৯. রমেশ আখতারকে বই দিল।
উপরের বাক্যে গৌণ কর্ম হল
ক) রমেশ খ) আখতারকে গ) বই ঘ) দিল
১০. কথা বলার যন্ত্রপাতি নয়
ক) যকৃত খ) ফুসফুস গ)স্বরযন্ত্র ঘ) তালু