← Back to Model Questions

Maldanga R.M. Institution Alumni Association

Medha Anneshwan — Talent Hunt Exam

Model Question — Bengali (Class V)

Model Question

Class - V

Sub- Bengali

১. শব্দগুলি সাজিয়ে লেখ

মু ন স শা ক্ত

ক) মুক্তশাসন খ) শাসনমুক্ত গ) শাক্তমুসন ঘ) শামুক্তসন

২. বিপরীত শব্দ লেখ

আগ্রহ

ক) অনাগ্রহ খ) সংগ্রহ গ) গ্রহ ঘ) আগ্রহী

৩. সঠিক উত্তরটি লেখ

ক্ষুধ্ +কাতর = ?

ক) ক্ষুৎকাতর খ) খুদকাতর গ) ক্ষুধকাতর ঘ) ক্ষুধাতুর

৪. ' ত ' বর্গের ধ্বনি নয় কোন্ টি?

ক) ট খ) ত গ) থ ঘ) ন

৫. কোন্ টি সে - পক্ষ বা প্রথম পুরুষের উদাহরণ নয়

ক) ওরা যাচ্ছে খ) তিনি যাচ্ছেন গ) তাঁরা যাচ্ছেন ঘ) আপনি যাচ্ছেন

৬. ' দেমাক ' কথার অর্থ হল

ক) অবস্থা খ) অহংকার গ) মনমরা ঘ) ক্রোধ

৭. ' ও ' হল

ক) বিশেষ্য খ) বিশেষণ গ) অব্যয় ঘ) ক্রিয়া

৮. ' অত্যাচার ' পদ পরিবর্তন করলে হবে

ক) অতি+আচার খ) আচার গ) অতিচারী ঘ) অত্যাচারিত

৯. নীচ থেকে উপরে ওঠার খাড়া রাস্তা কে বলে

ক) চড়াই খ) চড়ুই গ) ছড়াই ঘ) আঁকাবাঁকা

১০. ' বাদলা হাওয়া ' কথাটিতে

বিশেষণ পদ হল

ক) বাদল খ) হাওয়া গ) বাদলা হাওয়া ঘ) কোনোটিই নয়।

Maldanga R.M. Institution Alumni Association · www.mrmiaa.org