Model Question — Mathematics (Class IV, Set 2)
Model question
Class: IV
Mathematics
১. তিন অংকের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হল
A) ১০০ B) ১০১ C) ১০২ D) ৯৯৯
২. কোন ভগ্নাংশের হর অপেক্ষা লব বড় অথবা সমান হলে তাকে ----- ভগ্নাংশ বলে।
A) প্রকৃত ভগ্নাংশ B) অপ্রকৃত ভগ্নাংশ C) জটিল ভগ্নাংশ কোনটাই নয়।
৩. দুটি সংখ্যার যোগফল ১০ ও বিয়োগফল ৪ হলে সংখ্যা দুটির গুণফল কত ?
A) ২১ B) ৪০ C) ৬ D) ১৪
৪. ১ টাকা ৬০ পয়সা , ৪ টাকার কত অংশ?
A) ১৬০ B) .১ C) ১৬৪ D) .৪
৫. ১০০ সেন্টিমিটার= কত মিটার?
A) ১০ মিটার B) ১০০ মিটার C) ১০০০ মিটার D) কোনোটিই নয়
৬. আয়তক্ষেত্রের যে ধার বেশি লম্বা তাকে বলে
A) দৈর্ঘ্য B) প্রস্থ C) পরিসীমা D) কোনোটিই নয়
৭. পাড়ার মাটির ভাঁড় তৈরি করার ঘরে প্রতিদিন ১২৮ টি বড় ভাঁড় ও ১২০ টি ছোট ভাঁড় তৈরি হয়। ২ সপ্তাহে মোট কত ভাঁড় তৈরি হবে?
A)২৪৮ B)১৭৩৬ C) ৩৪৭২ D) ৪৩২৭
৮. ক * খ= (ক + খ) × খ হলে ৫ * ৩ =কত?
A) ৮ B) ১৫ C) ২৪ D) ৪৫
৯. একটি ভাগ অঙ্কের ভাগফলের এক তৃতীয়াংশ ভাজক ,ভাগশেষ ভাজকের অর্ধেক , ভাগফল ১২৬, ভাজ্য কত?
A) ৪২ B) ৬৩ C) ৫২৯২ D) ৫৩১৩
১০. একটি চাকার পরিধি ১২ ডেসিমিটার, চাকাটি ১০০ বার পূর্ণ আবর্তন করলে মোট কত পথ যাবে?
A) ১২০ ডেসিমিটার B) ১২ ডেকামিটার C) ১২০০ ডেকামিটার D) কোনোটিই নয়।